September 24, 2026, 9:03 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ নিয়মিত অভিযানে ৫৪ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’সহ নিয়মিত অভিযানের মহানগরী ও জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫৪ জনকে গ্রেপ্তার করেছে।

যৌথ বাহিনীসহ মহানগর ও জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টের যৌথবাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার  সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রোববার বিকাল সাড়ে তিনটার দিকে রাজশাহী মেট্রোপলিটন (আর এমপি) সদর দপ্তর হতে এই অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুতে সিএনবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি, তালাইমারী, ভদ্রা, রেলগেটসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গাড়ী থামিয়ে তল্লাশি শুরু করা হয়।

রাতে যৌথবাহিনী নগরীর বিভিন্ন জায়গা হতে বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, কর্ণহার থানার শরিসাকুড়ি এলাকার আওয়ামী লীগ কর্মী আব্দুল হানিফ, দমকুড়া থানার নতুন মধুপুর এলাকার সাব্বির আহমেদ, দাম কুড়া থানার বিন্দারামপুর এলাকার রহিদুল ইসলাম ওরফে বিশাল।

অপরদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাজশাহী জেলার বিভিন্ন থানা পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page