July 10, 2026, 5:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে উপকরণ বিতরণ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

পবিত্র রমজান মাসে সারাদেশে বাজার মনিটর করবে ভোক্তা অধিকারের ৮০টি টিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রমজানে অবৈধ মজুতদারি প্রতিরোধ ও ন্যায্যমূল্যে নিত্যপণ্য প্রাপ্তি নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৮০টি টিম বাজার মনিটর করবে।

দেশব্যাপী ঢাকা মহানগরে কমপক্ষে ১০টি, বিভাগীয় শহরে ২টি এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জেলায় ১টি করে টিম জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করবে।

রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ব্যবহার্য সামগ্রী মজুত ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ব্র্যাণ্ড শপ আড়ং, দেশিদশ, ইলনিয়ন, অ্যাপেক্স, ইয়েলো, সাজগোজ, ইনফিনিটি, সুপারশপ স্বপ্ন, মিনাবাজার, আগোরা, ইউনিমার্ট, ডেইলি শপিং এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

২০২৪ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানের সংখ্যা ও জরিমানা আদায়ের তথ্যাবলী প্রকাশ করা হয়েছে। সারাদেশে ৭ হাজার ৫৫৩টি অভিযান পরিচালনার মাধ্যমে ১৫ হাজার ৭১৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন দণ্ড প্রদান করা হয়। দণ্ডিত ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ১০ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page