September 30, 2026, 7:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে মাদরাসায় যাওয়ার পথে ট্রাকচাপায় ভাই-বোন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নোয়াখালী সদর উপজেলায় সাইকেলে চেপে মাদরাসায় যাওয়ার পথে বালুর ট্রাকচাপায় দুই ভাই-বোন মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আবুল কালাম নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর এলাকার মো. সাদ্দাম হোসেনের মেয়ে আসমা আকতার (৬) ও আবুল কালামের ছেলে আরাফাত হোসেন (৬)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই-বোন। তারা দুইজনই স্থানীয় দারুস সালাম তালিমূল কুরআন মাদরাসার কেজি ওয়ানের শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা মো. ফয়সাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আবুল কালাম আরাফাত ও আসমাকে নিয়ে সাইকেল চালিয়ে মাদরাসায় যাওয়ার পথে বালুর ট্রাক তাদের ধাক্কা দিলে দুই শিশু চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আবুল কালাম গুরুতর আহত হয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও সহপাঠীরা কান্নাকাটি করছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page