October 17, 2026, 8:04 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তর আরব বিশ্বের কাছে ‘গ্রহণযোগ্য নয়’: আরব লীগ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত বুধবার গাজা ভূখণ্ড ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনীদের যে কোনও স্থানান্তর বা বাস্তুচ্যুতির বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং এটিকে এই অঞ্চলের জন্য ‘গ্রহণযোগ্য নয়’ বলে অভিহিত করেছেন।

তিনি দুবাইতে বিশ্ব সরকারগুলোর শীর্ষ সম্মেলনে বলেন, ‘আজকের গাজার ওপর দৃষ্টি দেওয়া হচ্ছে এবং আগামীকাল পশ্চিম তীরের দিকেও দৃষ্টি দেওয়া হবে-যার লক্ষ্য ফিলিস্তিন থেকে তার আসল বাসিন্দাদের খালি করা।’

আহমেদ আরো বলেন, ‘আরব বিশ্বের কাছে এটি গ্রহণযোগ্য নয়। আরবরা গত ১০০ বছর ধরে এই ধারণার বিরুদ্ধে লড়াই করে আসছে।’

আবুল গেইত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার বিষয়ে এ মন্তব্য করেন।

ট্রাম্পের এই পরিকল্পনাকে আরব বিশ্বে ব্যাপকভাবে নিন্দা করা হয়েছে। দুবাই থেকে এএফপি একথা জানিয়েছে।
তিনি আরো বলেন, ‘১০০ বছর ধরে এর বিরুদ্ধে প্রতিরোধ করার পর, আমরা আরবরা এখন কোনও ভাবেই আত্মসমর্পণ করতে রাজি নই। কারণ আমরা কোনও রাজনৈতিক, সামরিক বা সাংস্কৃতিক পরাজয়ের মুখোমুখি হইনি।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page