October 17, 2026, 9:01 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মার্কিন শিক্ষককে ছেড়ে দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন শিক্ষক মার্ক ফোজেলকে ছেড়ে দিয়েছে রাশিয়া। তিনি গেল এক বছর তিন মাস ধরে রাশিয়ার কারাগারে বন্দি ছিলেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তাকে ভুলভাবে আটক করা হয়েছে।

কাতারভিত্তিক আলজাজিরার খবরে বলা হয়, ২০২১ সালের আগস্টে রাশিয়ায় আটক করা হয়েছে ৪৩ বছর বয়সী ফোজেলকে। পরে ১৭ গ্রাম ঔষধি গাঁজা বহনের দায়ে ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ বলেন, তাকে ফেরত আনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনা করেছেন। তবে কীসের বিনিময়ে এই শিক্ষককে ফেরত দিচ্ছে রাশিয়া তা উল্লেখ করা হয়নি।

তিনি বলেন, ‘রুশরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তা বলে দিচ্ছে ইউক্রেনে প্রাণঘাতী হামলা বন্ধে আমরা সঠিক পথে আছি। আজ রাতের মধ্যে মার্ক ফোজেল আমেরিকার মাটিতে থাকবেন এবং তার পরিবারের সঙ্গে মিলিত হবেন।

নিজের নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। এই যুদ্ধ এখন চার বছরে পা রাখতে যাচ্ছ। কিন্তু এই ধ্বংসযজ্ঞ বন্ধে ট্রাম্প কী পরিকল্পনা নিয়েছেন, তা এখনো কারও কাছে স্পষ্ট না।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page