August 10, 2026, 8:21 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

জোরপূর্বক উদ্বাস্তু করার বিরোধিতা করে চীন বললো গাজা উপত্যকা ফিলিস্তিনিদের 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চীন সরকার জোর দিয়ে বলেছে, অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ফিলিস্তিনিদের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। গাজার জনগণকে জোরপূর্বক সেখান থেকে উচ্ছেদ করার বিরোধী বলেও চীন সরকার সুস্পষ্টভাবে জানিয়েছে।

গতকাল (বুধবার) প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এসব কথা বলেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোন অধিকার নেই এবং তার সরকার গাজা দখলের পরিকল্পনা করছে। গত সোমবার তিনি এক সাক্ষাৎকার জানান, গাজায় তিনি ভবিষ্যতের জন্য আবাসন গড়ে তুলতে চান।

ফক্স নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গাজার মালিকানা নেব এবং পরিকল্পনা মতো গাজার বাইরে ফিলিস্তিনিদের ছয়টি জায়গায় বসবাসের সুযোগ দেয়া হবে।

তবে ট্রাম্পের এই বক্তব্যকে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে। চীনও ট্রাম্পের পরিকল্পনার সুস্পষ্ট বিরোধিতা করল।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page