October 1, 2026, 6:05 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ভোলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ।

নিহতরা হলেন নয়ন (২৬) ও  আমির হোসেন (২৭)। এদের মধ্যে নয়নের বাড়ি তজুমদ্দিন বালিয়া কান্দি ও আমির হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকায়। এরা দীর্ঘ দিন বিভিন্ন এলাকায় চুড়ি ও ডাকাতি করে আসছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ৭নং ওয়ার্ডের ভূইয়া বাড়িতে গরু চুরি করতে গেলে আশপাশের লোকজন জড়ো হয়ে ওই দুই যুবককে ঘেরাও করে বেধড়ক পেটাতে থাকে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।

পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গণপিটুনিতে নিহত দুজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে পোস্টমাডাম ও সুরতহালের পর লাশের কি হবে সে সিদ্ধান্ত নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page