August 2, 2026, 4:14 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবির অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মৌলভীবাজারের রাজনগরে বিএনপি নেতার কাছে চাঁদা দাবি, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৩ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজনগর থানায় মামলাটি করেন উপজেলার মনসুরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মশাহিদ আহমদ। এ ঘটনায় উভয়পক্ষ সভা-সমাবেশ ও শোডাউন করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আলম জামালসহ কয়েকজন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম সেলুনের গাড়ি আটকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতা সেলুনকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্রদল নেতা জামাল গুলি করেন। এসময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে নুরুল ইসলাম সেলুনের প্রাডো গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ছাত্রদল নেতা মাহবুব আলম জামাল বলেন, মামলায় আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও গুলি করাসহ যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের দাবি ছিল, কলেজ পয়েন্টে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে সভা হোক। কিন্তু নুরুল ইসলাম সেলুনসহ কয়েকজন নিজেদের স্বেচ্ছাচারিতা ও সুবিধার্থে দত্তগ্রাম স্কুলে সভা করেছেন। ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের না জানিয়ে তারা কমিটি করছেন। ওইদিন কলেজ পয়েন্টে আমাদের একটি পথসভা ছিল। নুরুল ইসলাম সেলুন গাড়ি থেকে নেমে উপস্থিত নেতাকর্মীদের অকথ্য গালিগালাজ ও গুলি ছুড়েছেন। জেলা-উপজেলা নেতাদের মধ্যস্থতায় এ ঘটনার সালিশ মীমাংসা হওয়ার কথা ছিল। আমরাও মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

বিএনপি নেতা নুরুল ইসলাম সেলুন বলেন, উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে সব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ইউনিয়নে সভা করে কমিটি গঠনের কাজ করছি। দত্তগ্রামে মিটিং শেষে কলেজ পয়েন্টে পৌঁছালে জামালসহ ৪০-৫০ জন এসে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি না দিতে চাইলে পিস্তল দিয়ে আমার ওপর গুলি করে ও গাড়ি ভাঙচুর করে। অথচ মিথ্যা বক্তব্য দিয়ে জামাল বলেছে আমি তাদের গুলি করেছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, গুলি, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page