May 30, 2026, 1:24 pm
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সন্ধ্যায় উপজেলার চরগোপালপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমীনুল হক।

মোমীনুল হক জানান, মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও মৎস্য অধিদপ্তরের খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় ব্যবসায়ী হামিম শেখকে মৎস্য ও পশুখাদ্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৭৫০ কেজি মেয়াদোত্তীর্ণ মাছের খাবার জব্দ করে উপজেলা পরিষদ চত্ত্বরে নষ্ট করে ফেলে দেয়া হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page