October 1, 2026, 4:26 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ঘন কুয়াশায় ৫ গাড়ির সংঘর্ষ ; ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ৫টি গাড়ির সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। ঢাকামুখী লেনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথমে একটি পিকাপের পেছনে বড় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এর পেছনে ইমাত পরিবহণের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গাড়ি ধীর গতি সৃষ্ট হয়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে এই ৫টি যান দুর্ঘটনায় কবলিত হলে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়। সৃষ্টি হয় যানজট। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এসে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট ৫টি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়েছে। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছে।

হাসাড়া হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ট্রাকটি পালিয়ে যায়। বাকি চারটি যান উদ্ধারের কাজ চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page