October 1, 2026, 4:24 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয় এলাকায় গতরাতে ইউটার্ন নিতে গিয়ে বাস চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত এবং ১ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, গজারিয়া উপজেলার পুড়াচক বাউশিয়া এলাকার সেলিম মৃধার ছেলে  নাইম মৃধা (২৫) ও ওই উপজেলার মধ্য বাউশিয়া পুড়াচক গ্রামের আব্দুস সত্তার প্রধানের ছেলে সজিব প্রধান ( ২৩ )।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৮ টায় তিন বন্ধু মোটর সাইকেলে বাউশিয়া থেকে ভবেরচরে যাবার পথে বিসিক শিল্পনগর এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় তিন জনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে আহতদের ঢাকায় পাঠানো হয়। পথিমধ্যে সজিব ও নাইম  মারা যান। আহত অপরজন পুড়াচক বাউশিয়া গ্রামের হাসান জাহাঙ্গীরের পুত্র হামজা (২২)।ওসি জানান, মোটর সাইকেলের সামনের অংশ ভেঙ্গে গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page