February 28, 2026, 5:49 pm
শিরোনামঃ
প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর : আইনমন্ত্রী শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৮০ দিনেই দৃশ্যমান হবে জনগুরুত্বপূর্ণ খাল-জলাশয় খনন কর্মসূচি : পানিসম্পদ মন্ত্রী রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত পাবনায় দাদি-নাতনিকে হত্যার অভিযোগে ২ জন আটক ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ; শহীদ মিনারে মানুষের ঢল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আজ অমর একুশে ফেব্রুয়ারি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য উম্মুক্ত করে দেওয়া হলে জনসাধারণের ঢল নামে শহীদ মিনারে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, ব্যানার, ফুল ও পুষ্পমাল্যসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানান উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সব শ্রেণি-পেশার মানুষ। শিশু থেকে বৃদ্ধ সবার কণ্ঠে সুর ওঠে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

আজকের বাংলা তারিখ



Our Like Page