October 17, 2026, 3:15 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কয়েকশত ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে আরও ৫ বন্দিকে ছেড়ে দিল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি কারাগারে আটক শত শত ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে গাজা থেকে পাঁচ ইসরায়েলি বন্দিকে ছেড়ে দিয়েছে হামাস। খবর আল জাজিরা’র

প্রতিবেদনে বলা হয়েছে, তাল শোহাম ও আভেরা মেনগিস্তু নামের দুই বন্দিকে আজ শনিবার দক্ষিণ গাজার রাফায় একটি মঞ্চে নিয়ে যাওয়ার পর রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। পরে আরও তিন বন্দি এলিয়া কোহেন, ওমর ওয়েনকার্ট এবং ওমর শেম টভকে মধ্য গাজাইনের নুসেইরাতে রেডক্রসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, এসব বন্দিদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন রেডক্রসের কর্মকর্তারা।

ফিলিস্তিনি সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, আরেক বন্দি হিশাম আল-সায়েদকে কোনো অনুষ্ঠান ছাড়াই ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ২০১৫ সালের এপ্রিলে গাজায় প্রবেশের সময় ৩৭ বছর বয়সী এই ইসরায়েলিকে গাজায় প্রবেশের সময় বন্দি করা হয়েছিল।

গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে মুক্তি পাওয়া ৩৩ জন ইসরায়েলির মধ্যে এই ছয় জনই সর্বশেষ।

নুসেইরাত থেকে আল জাজিরার হানি মাহমুদ বলেন, তিন বন্দির মুক্তির সাক্ষী হতে বিপুল জনতা জড়ো হয়েছে। অতীতের বন্দি হস্তান্তরের তুলনায় নুসিরাতের আজকের দৃশ্যটি আরও সুসংগঠিত বলে মনে হচ্ছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page