June 27, 2026, 1:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার মাগুরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ; সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ : তথ্য উপদেষ্টা ফরিদপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা লালমনিরহাটে দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীন ও ভারতের ওপর পাল্টা শুল্ক চাপানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগিরই ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হবে। মার্কিন পণ্যের ওপর এই দেশগুলো যে শুল্ক আরোপ করে, আমেরিকাও সেই একই শুল্ক আরোপ করবে।

শনিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আগে আমরা এই কাজ করিনি। তবে আমরা শিগগিরই পালটা শুল্ক নীতির পথেই হাঁটব। ওরা আমাদের ওপর শুল্ক চাপাচ্ছে, আমরাও ওদের ওপর শুল্ক চাপাব। কোনো কোম্পানি হোক বা দেশ- যেমন চীন কিংবা ভারত। যেমন শুল্ক চাপানো হচ্ছে, আমরাও তেমন পদক্ষেপ নেব।”

ট্রাম্প জানান, আমেরিকার থেকে অনেক সুযোগ-সুবিধা নেয় ভারত। বরং এখন ভারতের উচিত, আমেরিকাকে সাহায্য করা।

আমেরিকা সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও শুল্ক আরোপেরবিষয়টি উঠেছিল বলে জানিয়েছিলেন ট্রাম্প। ওয়াশিংটনে মোদীর সঙ্গে বৈঠকের আগেও ভারতের শুল্কনীতির সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ওদের প্রচুর শুল্ক, ব্যবসা করাই কঠিন’। এছাড়া, গত মঙ্গলবার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি চায় আমেরিকা। কিন্তু তা শুল্ক ছাড়ের বিনিময়ে নয়! মোদীর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে যে তিনি আমেরিকার শুল্কনীতি সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন, সে কথাও জানান ট্রাম্প

 

আজকের বাংলা তারিখ



Our Like Page