September 29, 2026, 10:39 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় প্রকাশ্য আদালতে মামলার বাদীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল আসামিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় আদালতে সুমন মিয়া নামে মামলার বাদীকে পিটিয়ে আহত করেছে আসামীরা। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন মতিন মিয়া ও সাদ্দাম হোসেন।

আহত সুমনের বড় বোন জানান, গেলে ১৫ ফেব্রুয়ারি মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আজ সকালে আসামিরা জামিন চাইতে এলে মামলার বাদী সুমনকে সামনে পেয়ে বেধড়ক পেটান তারা। এ সময় সুমন অচেতন হয়ে পড়ে।

পরে স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

দায়িত্বরত চিকিৎসক জানান, সুমনের অবস্থা আশংকাজনক। তাকে আইসিউতে নেয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page