April 6, 2026, 10:49 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার বিমান ঘাঁটিতে সংঘর্ষে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার শহরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয়দের উচ্ছেদ চেষ্টাকে কেন্দ্র করে বিমানবাহিনীর সদস্যদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক যুবক নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিহাব কবির নাহিদ (৩০) একই এলাকার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

তবে আহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ নিয়ে পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনায় একজন নিহত এবং পাঁচজন চিকিৎসাধীন থাকার তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের কর্তব্যরত ইনচার্জ সাইফুল ইসলাম।

সমিতি পাড়ার বাসিন্দা মুজাহিদুল ইসলাম বলেন, সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্রে সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমানবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকের সময় নির্ধারণ ছিল। এ লক্ষ্যে বেলা ১২টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা মো. জাহিদসহ আরও কয়েকজন ইজিবাইকযোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিলেন।

তাদের বহনকারী গাড়ীটি ডায়াবেটিক পয়েন্ট এলাকাস্থ বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। এসময় বিমান বাহিনীর সদস্যরা জাহেদকে গাড়ী থেকে নামিয়ে তর্কে জড়ায়। পরে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়।

এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে বিমানবাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে। এসময় অন্তত ১০/১৫ জন আহত হন। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কিভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

আইএসপিআর জানিয়েছেন, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page