August 2, 2026, 11:38 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ; ১ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নোয়াখালী জেলা শহর মাইজদীতে স্কুলছাত্রীকে অপরণের পর ধর্ষণের ঘটনায় মো. মাসুদ নাকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে শহরের হাউজিং এলাকায় অচেতন অবস্থায় অপহৃত স্কুলছাত্রীকে ফেলে চলে যায় অপহরণকারী। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্কুলছাত্রীর স্বজনরা জানান, গত ২৬ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে শনিবার ভোরের দিকে শহরের হাউজিং এলাকায় বোনের বাসার কাছাকাছি ওই স্কুলছাত্রীকে অচেতন অবস্থায় ফেলে চলে যায়।

খবর পেয়ে পুলিশ, স্থানীয় লোকজন ও স্কুলছাত্রীর পরিবার তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতলে ভর্তি করায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে।

চিকিৎসক ও তার পরিবারের ধারণা, ওই স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

জানতে চাইলে সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চৌধুরী প্রমোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাসুদসহ তিনজনকে আসামি করে স্কুলছাত্রীর মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page