September 29, 2026, 4:37 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন কক্সবাজারের উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নেতা (হেডমাঝি) মোহাম্মদ নুর (২৫)। পথিমধ্যে তাকে ঘিরে ধরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এই ঘটনা ঘটে। নুর ওই ব্লকের আবু সৈয়দের ছেলে। তারা মিয়ানমারের রাখাইনের মংডু থেকে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমিন জানান, মসজিদে তারাবির নামাজ শেষ করে নিজের ঘরে ফিরছিলেন নুর। পথে তাকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, গত রমজানেও নিহত নুরকে কুপিয়ে ছিল দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। তদন্তের পর মূল রহস্য জানা যাবে। এ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, ময়নাতদন্তের পর নুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page