September 17, 2026, 3:16 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম রাউজানে স্কেভেটর দিয়ে নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও পাহাড়

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার রাউজানে বিভিন্ন স্থানে নির্বিচারের কাটা হচ্ছে পাহাড় ও টিলাভূমি। উঁচু নিচু পাহাড় টিলার মাটি কেটে সরবরাহ দেয়া হচ্ছে ইটভাটা ও কৃষি জমির ভরাট কাজে। খবর নিয়ে জানা যায় পূর্ব রাউজান, পূর্ব কদলপুর, ডাবুয়া, হলদিয়া এলাকায় শত শত একর পাহাড় টিলাভূমি এখন ধু ধু মরুভূমিতে পরিণত হয়েছে। যেসব পাহাড় টিলা কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে সেসব সম্পত্তির মালিক বনবিভাগ ও সরকারি খাস খতিয়ানভুক্ত।

৭ মার্চ সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকায় মাটি সরবরাহকারীরা বড় স্কেভেটর ব্যবহার করে মাটি কেটে বৃক্ষভানুপুর, বৃন্দাবন এলাকার কয়েকটি ইটভাটা ও ফসলি জমি ভরাট কাজে ট্রাকে ট্রাকে সরবরাহ দিচ্ছে। ডাবুয়া, হলদিয়া, রাউজান রাবার বাগানের মালিকানাধীন পাহাড় টিলা ভূমি কাটা মাটি ও ফসলি জমির মাটিকে উৎস করে রাবার বাগানের ফাঁকে ফাঁকে প্রতিষ্ঠিত আছে অন্তত ২০টি ইটভাটা।

পাহাড়কাটার বিষয়ে রাউজানের সহকারী কমিশনার ভূমি বলেন, যেখানে খবর পাচ্ছি সেখানে ছুটে যাচ্ছি। আইননানুগ ব্যবস্থা নিচ্ছি। তিনি বলেন, আমি আমার দপ্তরসহ পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব সামলাতে হচ্ছে। তারপরও এসব অপতৎপরতা বন্ধে সাধ্যমত চেষ্টা করছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page