April 6, 2026, 7:28 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমনে ছয় সন্তানের জননীর মৃত্যু

বশির আলমামুন, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে জানাত আরা (৪১) নামে  ৬ সন্তানের মা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই এলাকার ফজল করিমের স্ত্রী। তিনি চার মেয়ে ও দুই ছেলের মা। রাতে বাড়ির উঠানে চুল্লিতে ধোঁয়া দিয়ে তামাকপাতা শুকানোর সময় একটি বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। এরপর তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, সুরাজপুর-মানিকপুর এলাকাটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তামাকের চাষ হয়েছে। সপ্তাহখানেক ধরে তামাকপাতা ক্ষেত থেকে তুলে চুল্লিতে ধোঁয়া দিয়ে শুকাচ্ছিলেন তামাকচাষিরা। জান্নাত আরার বাড়ির উঠানেও একটি তামাকচুল্লি রয়েছে। গতকাল রাতে এই চুল্লিতে তামাকপাতা শোকানোর সময় হঠাৎ একটি বন্য হাতি আক্রমণ করে জান্নাত আরাকে। হাতিটি শুঁড় দিয়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জান্নাত আরার।

স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক হাতির আক্রমণে জান্নাত আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বিচারে পাহাড় ও বনজ সম্পদ ধ্বংস করার কারণে হাতির আবাসস্থল নষ্ট হয়ে গেছে। এ ছাড়া পাহাড়ে হাতির চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। এ কারণে বন্য হাতিগুলো বারবার বসতঘরে ও ফসলের খেতে আক্রমণ করছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page