September 29, 2026, 2:10 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে আপন দুই ভাই নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মাদারীপুর সদর উপজেলার খোয়ারপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, স্থানীয় চেয়ারম্যান জয়নাল মোল্লার সঙ্গে সাইফুল সরদারদের স্থানীয় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শাজাহান হাওলাদারের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে শনিবার সকাল ১০টায় আতাউর সরদারদের বাড়িতে হামলা চালায়। এসময় আতাউর সরদারসহ তার লোকজন বাঁধা দেয়। এতে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে স্থানীয় মসজিদে ঢুকে আতাউর সরদার ও সাইফুল সরদার এই দুই ভাইকে কুপিয়ে হত্যা করে। এরপর নিহত দুইভাইয়ের বসতঘরে ভাংচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ।

নিহত সাইফুল খোয়াজপুর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় আহত ৩ জনকে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি  করা হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page