September 17, 2026, 3:14 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে পাহাড় কেটে অবকাঠামো উন্নয়নকরায় একটি ক্লাবকে জরিমানা

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে পাহাড় কাটার অভিযোগে খুলশী ক্লাব কর্তৃপক্ষকে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয় শুনানি শেষে এ জরিমানা করে। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মার্চ পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহ্রীম সৌরভ, পরিদর্শক রুম্পা শিকদার, মো. সাখাওয়াত হোসাইন, মো. মনির হোসেনসহ এনফোর্সমেন্ট টিম নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক খুলশী ক্লাবসংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা দেখতে পান, খুলশী ক্লাবসংলগ্ন পাহাড়ি ভূমিটি ঝুঁকিপূর্ণভাবে কাটা হয়েছে। খুলশী ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় পাহাড়/টিলা কেটে ক্লাব সীমানায় ভেতরে অবকাঠামো উন্নয়নকাজ পরিচালনা করা হচ্ছে।’

দুপুরে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর কার্যালয়ে শুনানিতে টিলা শ্রেণির ভূমি সরকারের অনুমোদন ছাড়া ৪৮ হাজার ৭৫০ ঘনফুট পাহাড়/টিলা কাটার মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধন করেছে। এজন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ধারায় সর্বমোট ৪৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উল্লেখ্য, একই ঘটনাস্থলে ৬ হাজার ৫৬০ ঘনফুট পাহাড় কাটার দায়ে খুলশী ক্লাবের বিরুদ্ধে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৩/৪২। একই স্থানে গত বছরের ১৩ ফেব্রুয়ারি পুনরায় ১ লাখ ৯৩ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটার দায়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৩১/৬৩।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page