October 31, 2026, 12:35 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় সেমাই ও হলুদের গুড়ার কারখানায় জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় সেমাই ও হলুদের গুড়া তৈরি কারখানায় অভিযান চালিয়ে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০ হাজার টাকা জরিমানা করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায়  চুয়াডাঙ্গা শহরতলীর  দৌলতদিয়াড়ে এ  অভিযান  চালানো হয়।

চুয়াডঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  সহকারী পরিচালক  মোহাম্মদ মামুনুল হাসান জানান,  চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার এলাকায় কয়েকটি মুড়ি, হলুদের গুড়া ও মরিচের গুড়া তৈরি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।  এ সময় মানহীন ভেজাল

হলুদের গুড়া তৈরির অপরাধে মুন্না মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স এস ডি সেমাই মিলে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির প্রমান পাওয়া যায়। এ অভিযোগে মালিক  হাফিজুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ভোক্তা অধিকারের কর্মকর্তা রফিকুল ইসলাম, ক্যাব  সদস্য ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page