February 13, 2026, 12:57 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুরে সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার থেকে শুরু হয়েছে।

বুধবার সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলা সদরে অনলাইন, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক।

উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যারা এখন সাংবাদিকতা করেন, তাদের নতুন প্রজন্মের সাথে টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত হতে হবে। এজন্য পিআইবি সারা দেশে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ দিচ্ছে।

তিনি বলেন, কাজ করার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক থাকতে হবে। যে বিষয়ে প্রতিবেদন তৈরি করবেন তার পেছনের সমস্ত ঘটনা জেনে নিবেন। শুধুমাত্র গতানুগতিক উন্নয়নের কথা বলা যাবে না। বাস্তব চিত্র তুলে ধরতে হবে। যে বিষয়গুলো মানুষকে জানানো প্রয়োজন সে বিষয়গুলো তুলে আনতে হবে।

বক্তব্যের এক পর্যায়ে কথা প্রসঙ্গে  ফারুক ওয়াসিফ বলেন,  পতিত সরকারের সময় সাংবাদিক সংগঠনের সদস্যরাও মাফিয়া চক্রে জড়িয়ে পড়েছিলেন। এটি আমাদের সংস্কার করতে হবে। মাফিয়া চক্রকে আর সুযোগ দেয়া যাবে না। তাদের সময় মিডিয়া যা বলেছে, বাস্তব চিত্র ছিল উল্টো। সাংবাদিকদের জেগে উঠতে হবে। এই প্রজন্ম একটি নতুন সংস্কার মাধ্যমে চলতে চায় সেটি আমাদের মনে রাখতে হবে।

সেইসঙ্গে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রত্যেক সাংবাদিককে ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page