October 15, 2026, 3:18 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

তুরষ্কে নির্বাচনের আগে এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কে প্রেসিডেন্ট রজব তাইয়্যেদ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুল শহরের মেয়র একরাম ইমামোগ্লুকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারের প্রতিবাদে তুরস্কের এই বৃহত্তম নগরীতে বিক্ষোভ হয়েছে।

বুধবার ইস্তাম্বুলের পুলিশ সদর দপ্তরের বাইরে শত শত বিক্ষোভকারী মেয়রের সমর্থনে বিক্ষোভ করেন। তারা ওই দপ্তরে আটক মেয়রকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

তুর্কি নিরাপত্তা বাহিনী পুলিশ সদরদপ্তরে যাওয়ার সব সড়ক বন্ধ করে দেয়া সত্ত্বেও শত শত বিক্ষোভকারী সেখানে পৌঁছাতে সক্ষম হন। পরে দাঙ্গা পুলিশ মোতায়েন করে এবং জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। ইমামওগ্লুকে আটকের পর ইস্তাম্বুলের গভর্নরের দপ্তর নগরীতে সব ধরনের মিছিল, মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে।

বিক্ষোভকারীরা ইস্তাম্বুলের মেয়রের আটকের ঘটনাকে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। তুরস্কের বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির নেতা ইমামওগ্লু আর মাত্র কয়েকদিন পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেবেন বলে ধারনা করা হচ্ছিল। তার আগেই তাকে আটক করা হলো।

ইমামওগ্লুর বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহযোগিতা করার অভিযোগ আনা হতে পারে। তিনি সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট এরদোগান ও তার সরকারের কর্মকাণ্ডের প্রচণ্ড সমালোচনা করে বক্তব্য রাখছিলেন। তিনি বলেছেন, সরকারের চাপের মুখে নতিস্বীকার করবেন না।

২০১৯ সালের নির্বাচনে ইমামওগ্লু ইস্তাম্বুলের মেয়র নির্বাচন হয়েছিলেন। ১৯৯৪ সাল থেকে ওই নগরীর ওপর ক্ষমতাসীন একে পার্টির একচ্ছত্র আধিপত্য ছিল। কিন্তু ইমামওগ্লুর বিজয়ের মধ্যদিয়ে ২৫ বছরের সে আধিপত্যের অবসান হয় এবং তিনি প্রেসিডেন্ট এরদোগানের জন্য সমূহ বিপদ হিসেবে আবির্ভূত হন। সেই বিপদ যাতে ষোলকলায় পূর্ণ হতে না পারে সেজন্য প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী এই মেয়রকে আগেভাগেই জেলখানায় পাঠানো হলো।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page