September 29, 2026, 3:42 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ পরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

রোববার (২৩ মার্চ) ভোরে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, শনিবার শহরের আমান উল্ল্যাহ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় সেদিন রাতেই ৭-৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর আক্তার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব, নাইম শেহজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার কমিটি অনুমোদন করে সংগঠনটির তৎকালীন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

আজকের বাংলা তারিখ



Our Like Page