November 21, 2026, 1:14 pm
শিরোনামঃ
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত : হুথি
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে প্রতিবন্ধীকে মারধরের ভিডিও ভাইরাল ; চেয়ারম্যানের কক্ষে তালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে পিটিয়েছেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা। মারধরের এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সবশেষ চেয়ারম্যান নূরে আলমের কক্ষে তালা দিয়েছেন বিক্ষুব্ধরা।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় পরিষদের সচিব ও চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়ার ঘটনা ঘটে  হয়।

সবশেষ মঙ্গলবার সকালে এ তালা খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মানববন্ধনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এসময় বক্তারা দাবি করেন- চেয়ারম্যান নূরে আলম মুক্তা পরিষদে দীর্ঘদিন ধরে নিজের খেয়াল-খুশি মতো কাজ করে চলছে। দেশের আওয়ামী দোসররা বিতাড়িত হলেও এই চেয়ারম্যান এখনও বহাল তবিয়তে আছে। অনতিবিলম্বে  চেয়ারম্যান সরকার নূরে আলমের অপসারণ দাবি করেন তারা।

এর আগে গত রোববার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার বিরুদ্ধে মোতালেব হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ ওঠে। মারধরের ওই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, লোকটি যে মানসিক ভারসাম্যহীন তা আমি জানতাম না। আমাকে ছোট করতে কোনো একটি পক্ষ ভিডিওটি কেটে ছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে। এখন যা হচ্ছে তা মূলত রাজনীতিক প্রতিহিংসা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page