March 11, 2026, 2:32 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে নৌকা ডুবে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বৌলাই নদে যাত্রীবাহী নৌকা ডুবে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন শিশু। শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদের হারারকান্দি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিউটি চক্রবর্তী (৫০), কল্পনা সরকার (৫৫), রোদ্রা সরকার (৪) ও গঙ্গা সরকার (৬)। আহত নিরব সরকার (১০) কে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত বিউটি চক্রবর্তী জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী। কল্পনা সরকার নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিহার সরকারের স্ত্রী ও রোদ্রা সরকার নিহার সরকারের ভাই নিরেন সরকারের কন্যা। গঙ্গা সরকার নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের কন্যা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার জেলার মধ্যনগর স্বাপ্তাহিক হাটবার শেষে একটি যাত্রীবাহী নৌকা জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের দূর্গাকান্দি ও মদনাকান্দি গ্রামের ৫০/৬০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বৌলাই নদীর হারারকান্দী মোড়ে বাক নেয়ার সময় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার অন্যান্য যাত্রীরা তীর উঠতে পারলেও বিউটি চক্রবর্তী, কল্পনা সরকার, রোদ্রা সরকার ও গঙ্গা সরকার ডুবে যান এবং নিরব সরকার গুরতর আহত হন। নিরব সরকারকে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইউপি সদস্য দেবাশীষ সরকার বাসসকে জানান, কল্পনা সরকার, রোদ্রা সরকার ও গঙ্গা সরকার এবং নিরব সরকার উপজেলার দূর্গাকান্দি ও মদনা গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, আজ রোববার মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page