September 20, 2026, 5:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জ জেলায় ৪১০০ ঈদের জামাত অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সুনামগঞ্জ জেলার সদর উপজেলাসহ ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার ৪১০০ স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত এসব ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়াও সুনামগঞ্জ শহরের ১৭ টি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন বিষয়টি বাসসকে নিশ্চিত করেন।

সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ সর্বস্তরের মুসল্লিরা। প্রধান ঈদের জামাতে ইমামতি করেন, সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান।

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সম্পাদক নূরুর রব চৌধুরী বাসসকে জানান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একসাথে প্রায় ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়াও কেন্দ্রীয় ঈদগাহের পার্শ্ববর্তী কেন্দ্রীয় মডেল মসজিদ প্রাঙ্গণে একই জামাতে মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করেন।

ঈদের জামাত শেষে জেলার শস্য ভান্ডার বোরো ধান ও জেলাবাসিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page