September 28, 2026, 5:26 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অপবাদে ৩ নারীর চুল কেটে দেয়ার ঘটনায় ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন মুসলিম নারীর মাথার চুল জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। ঘটনার মূল অভিযুক্ত স্থানীয় ব্যবসায়ী সুমন দাসকে সোমবার বিকালে আখাউড়া পৌরসভার একটি বাসা থেকে আটক করেছে পুলিশ।

ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সুমন দাসের স্থায়ী ঠিকানা আখাউড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালিহাটি (রেল কলোনি) এলাকায়। তার পিতা মৃত নারায়ণ দাস রেলের সাবেক ড্রাইভার ছিলেন। বর্তমানে তিনি আখাউড়ার মসজিদপাড়া ফায়ার সার্ভিসের পাশের একটি বাসায় ভাড়া থাকেন।

অভিযুক্ত সুমন ‘এস.এম ইলেকট্রিক কর্নার’ নামের একটি ইলেকট্রনিক দোকানের মালিক।

রোববার রাতে আখাউড়া সড়ক বাজারে এনসিসি ব্যাংকের নিচে চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোরের সামনে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। চুরির অপবাদ দিয়ে বোরখা পরিহিত তিন নারীর মাথার কাপড় খুলে চুল কেটে দেন সুমন দাস ও তার সহযোগী ‘মা টেলিকম’র মালিক মো. রাব্বি। একইসঙ্গে এক শিশুসহ অন্য নারীদেরও বেধড়ক মারধর করা হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভ দেখা দেয় সাধারণ মানুষের মাঝে। স্থানীয়রা তাৎক্ষণিক সুমন দাসকে বাধা দিলে তিনি উল্টো তাদের হুমকি দেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন বলেন, ভিডিও ফুটেজ ও অন্যান্য সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখতে সবাইকে সচেতন থাকতে হবে। ভিডিও ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page