April 6, 2026, 4:18 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে দুই সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজীপুরের টঙ্গীর ফ্লাটে ভাইবোনকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতদের বাবা আব্দুল বাতেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকায় নিহত দুই শিশুর মা আলেয়া বেগমকে আসামি হিসেবে গ্রেপ্তার করা করেছে।

শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন নিহতদের বাবা। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলা থেকে শিশু আব্দুল্লাহ  ও তার বোন মালিহার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাবা-মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতেই নিহত শিশুদের বাবা আব্দুল বাতেন মিয়া বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।

উপকমিশনার আরও বলেন, ঘটনাযর পরপরই এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনায় নিহত শিশুদের মা আলেয়া বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। এজন্য তাকে মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তবে কী কারণে এ জোড়া খুনের ঘটনা ঘটেছে তার এখনও তদন্ত চলছে বলে জানান তিনি।

আবদুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার রুপবানের টেক এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page