August 1, 2026, 2:52 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন : শুভেন্দু অধিকারী জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিলেটে গ্রামবাসীর স্লোগানের মুখে পিছু হটল বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট সীমান্তে একটি খেলার মাঠ দখলে এসে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় বিভিন্ন স্লোগান দিয়ে সীমান্তে জড়ো হন গ্রামবাসী।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে সিলেটের পর্যটন এলাকাখ্যাত জাফলং নলজুরি আমস্বপ্ন গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টা দিকে কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় তারা ওই গ্রামের ১২৭৭-৭৮ নম্বর সীমানা পিলার সংলগ্ন একটি খেলার মাঠ দখলের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিএসফকে বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এ দৃশ্য দেখার পর স্লোগান দিয়ে সীমান্তে জড়ো হন গ্রামবাসী এবং ‘দেশের এক ইঞ্চি মাটি কাউকে নিতে দেবোনা শ্লোগান’ দিতে থাকে। স্থানীয়দের তোপে মুখে একর্যায়ে পিছু হটে বিএসএফ। এসময় লাঁঠিসোটা হাতে সীমান্ত এলাকায় অবস্থান নেয় গ্রামের বাসিন্দারা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, জয়েন্ট জরিপ অনুযায়ী ওই খেলার মাঠটি তাদের। কিন্তু গ্রামের সাধারণ মানুষ দেশের ভেতরের জায়গা নিজেদের মনে করে উত্তেজনা করে। বর্তমানে ওই খেলার মাঠটি অপদখলীয় ভূমি হিসেবে রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page