October 12, 2026, 6:49 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে বোরোর ফলনে খুশি কৃষক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির অনুকূল আবহাওয়া থাকায় চলতি মৌসুমে জেলায় বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। নিজেদের শ্রমে ঘামে ফলানো ফসল কাটতে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রখর রোদ আর তীব্র গরম উপেক্ষা করে কিষাণ-কিষাণীরা ধান ঘরে তুলতে দিনরাত খেটে যাচ্ছেন।

গত বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এ বছর সরকারিভাবে প্রান্তিক কৃষকদের বীজ, সারসহ প্রণোদনা দেয়া হয়। এতে কৃষকরা এ বছর বোরো আবাদে আরো মনোযোগী হন। এ ছাড়াও তাদের দেয়া হয় প্রদর্শনী প্লট।

স্থানীয় জাতের পাশাপাশি উবসী জাতের ধান আবাদ করেছেন খাগড়াছড়ির কৃষকরা। ভালো ফলন পেতে নিয়মিত পরিচর্যা, সার ওষুধ প্রয়োগে মাঠে তৎপর ছিলেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। তারা চাষিদের মাঠ পর্যবেক্ষণ ও নিয়মিত পরামর্শ দিয়েছেন ।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে স্থানীয় ও উবসী জাত মিলিয়ে জেলায় ১২ হাজার ৪৮৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল । কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ২১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ২২৫ মেট্রিক টন চাল। ইতোমধ্যে ৭ হাজার ৬১৯ হেক্টর জমির বোরো ধান কাটা হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম জানান, চলতি মৌসুমে খাগড়াছড়ি জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। সরকার কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page