October 11, 2026, 4:50 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত

 ইয়ানূর রহমান: যশোরে ইঞ্জিনচালিত করিমন চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় খালে লাফিয়ে নিখোঁজ রয়েছেন বিল্লাল হোসেন আরও একজন।

রোববার (১১ অক্টোবর) সকালে যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার গভীর রাত ২টার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাছাড়া পিটুনিতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মনিরুজ্জামান।

আহত ও নিহতরা পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার গভীররাতে মনিরুজ্জামান, মিজানুর ও বিল্লাল চান্দুটিয়া গ্রামে করিমন (ইঞ্জিনচালিত) চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। এমন সময় ওই তিনজনকে ধাওয়া দেন স্থানীয়রা। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল খালে ঝাঁপ দেন। এলাকাবাসী মনিরুজ্জামান ও মিজানুর রহমানকে ধরে গণপিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করে। মনিরুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খালে নিখোঁজ রয়েছে বিল্লাল হোসেন। বিল্লালকে খালে খুঁজতে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, চুরির অভিযোগে গণপিটুনিতে একজন মারা গেছে। একজন খালে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে খালে ফায়ার সার্ভিসের ব্যক্তিরা তল্লাশি করছে। তিনি খালে আছে না পালিয়ে গেছে সেটা তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আহত অবস্থায় অপরজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজরদারি করছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page