August 12, 2026, 9:17 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। আজ মঙ্গলবার ২৭ মে সকাল ৯ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

মেলা উপলক্ষে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন কৃষক সংগঠনের সদস্যসহ শতাধিক কৃষক এতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান এবং সদর উপজেলা কৃষি অফিসার মোঃ তোজাম্মেল হক।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন অনেক আগে আমাদের বাপ-দাদারা কৃষি কাজের সাথে সংযুক্ত ছিল অনেকেই কৃষির উপর নির্ভরশীল ছিল যুগের সাথে অনেকেই কৃষির সাথে সংযুক্ত নেই এখন থেকে কৃষির উপর আমাদের নজর দিতে হবে।
মেলায় মোট ১৩ টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে কৃষির আধুনিক প্রযুক্তি, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, জৈব সার, বীজ, ফলমূল, মধু, মাশরুম ও কৃষিজাত পণ্যের প্রদর্শনী রাখা হয়েছে।

মেলায় মাশরুম চাষে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আলাদা দৃষ্টি কেড়েছেন মহিষাডাঙ্গা গ্রামের উদ্যোক্তা নাজমুল হুসাইন। তাঁর স্টলে মাশরুম উৎপাদন ও বাজারজাতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

আগামী তিন দিনব্যাপী এই মেলায় কৃষকদের জন্য থাকবে বিভিন্ন প্রশিক্ষণ সেশন, প্রযুক্তি প্রদর্শনী ও পরামর্শ সেবা, যা কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page