July 10, 2026, 5:55 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে উপকরণ বিতরণ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ভারতে আবারও ছড়িছে পড়ছে করোনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন করে করোনা রোনাভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে ভারতে। এরই মধ্যে কয়েক দিনেই দেশটিতে এক হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

বুধবার (২৮ মে) ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত কয়েকদিনে এক হাজার ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে ভারতের বিভিন্ন রাজ্যে। এর মধ্যে নতুন সংক্রমণের ধাক্কায় সবচেয়ে বেশি ভুগছে কেরালা। সেখানে ৪৩০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ২০৯ জন। এছাড়াও দিল্লিতে ১০৪ জন, গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের বেশিরভাগেরই শরীরে বাসা বেঁধেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১।

সংক্রমণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে করোনায় বেশকিছু মৃত্যুও দেখতে হয়েছে দেশটিকে। মহারাষ্ট্রে অন্তত চারজন, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে।

এ পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের কারণে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। যদিও অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু, তবুও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page