August 1, 2026, 9:12 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মাগুরা সদর উপজেলা সমবায় কার্যালয়ের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : উৎপাদনমুখী সমিতি করি উন্নত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৩ জুন সকাল ৯ টার সময় চাউলিয়া বাস স্ট্যান্ড স্মার্ট আইসিটি পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড অফিসে মাগুরা সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ করা হয়।

প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল আলম, মাগুরা জেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম, মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু ও অন্যান্য বক্তা বৃন্দগণ।

এছাড়াও মাগুরা জেলা সমবায় দপ্তর কোর্স পরিচালক ও সরেজমিনে তদন্তকারী মোঃ হাসিবুর রহমান, মাগুরা সদর উপজেলা সমবায় দপ্তর সহকারী কোর্স পরিচালক ও সহকারী পরিদর্শক মুনজিলা খাতুন।

সমবায় অধিদপ্তর, ঢাকা এর অর্থায়নে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ এর আওতাধীন বাছাইকৃত ২৫ জন সমবায়ীকে সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে ১ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page