October 12, 2026, 4:57 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট উপহার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালী জেলার বাউফলে উপকূলীয় জেলেদের নিরাপত্তায় শতাধিক লাইফ জ্যাকেট উপহার দিয়েছেন জামায়াতে ইসলামির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

রোববার সকাল ১০টায় বাউফলের উপকূলীয় অঞ্চল নিমদী লঞ্চঘাটে এসব লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জেলেরা ঝড়-তুফানের সঙ্গে লড়াই করে প্রতিনিয়ত মাছ ধরেন। তাদের জীবনের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সেই চিন্তা থেকেই শতাধিক জেলেকে লাইফ জ্যাকেট উপহার দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জেলেদের কষ্ট করে ধরা মাছ থেকে চাঁদা নেওয়া হয় বলে খবর পেয়েছি। তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকেও একটি গোষ্ঠী চাঁদাবাজি করছে। আমাদের কাঙ্ক্ষিত ও স্বপ্নের বাউফলে এসব থাকবে না। আগামীতে এটি আদর্শিক উপজেলা হবে।

শফিকুল ইসলাম বলেন, আগামীতে স্থানীয় ভোটকেন্দ্রগুলোতেও জেলেদের লাইফ জ্যাকেটের মতো করে নিরাপত্তা দেবে বাউফলবাসী। অতীতের মতো করে ভবিষ্যতেও সকল শ্রেণিপেশার মানুষের পাশে থাকবেন বলে ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, নাজিরপুর ইউনিয়নের আমির রাসেল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহমুদুল হাসান।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page