September 23, 2026, 4:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর পলাশে ছাত্রদলের মিছিলে হামলা ও গুলি বর্ষণের মামলায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাতে আনুমানিক ৪টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ফজলুর কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে। তিনি নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ জুন) সন্ধ্যার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড মোড়ে পলাশ উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদল কর্মী ইসমাঈল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

এ ঘটনায় রোববার রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামি করে ৯ জনের নাম এজাহারভুক্ত করে ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ছাত্রদল ও বিএনপি নেতা জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। গতকাল রাতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একদল চৌকস টিম ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করেন। বর্তমানে জুয়েল পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page