April 2, 2026, 9:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে ঝড়ে লন্ডভন্ড তিন গ্রামের অর্ধশতাধিক ঘর বাড়ি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে তিনটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি।

গতকাল বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সঙ্গে শুরু হওয়া প্রবল দমকা হাওয়া ঝড়ে রূপ নেয়। এতে নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণুপুর ও গোপালপুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বুঝে ওঠার আগেই ঘরে থাকা আসবাবপত্র সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় অনেকে।

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ ঝড় শুরু হলে মুহূর্তেই কাঁচা ও সেমিপাকা মিলিয়ে ২১টি ঘর সম্পূর্ণ এবং ৩০টির মতো ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের ওপর ভেঙে পরে অসংখ্য গাছপালা। উড়ে গেছে বহু ঘরের টিনের চালা। গাছ ভেঙে পড়ায় বেশ কিছু বাড়ির সীমানা দেয়ালও বিধ্বস্ত হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ভেঙে গেছে দুটি বিদ্যুতের পিলার, ছিঁড়ে গেছে সংযোগ লাইন, ফলে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অন্ধকারে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন তারা।

ঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে আত্মীয়-স্বজনের বাড়িতে উঠেছেন। তবে এখনো অনেকেই খোলা আকাশের নিচে রয়েছেন। তাদের জন্য জরুরি খাবার, কাপড় ও ঘর মেরামতের সহায়তা প্রয়োজন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনর্বাসন ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page