August 1, 2026, 5:30 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে রোহিঙ্গা শিশুকে হত্যা ; খালে ভেসে এলো মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. আব্দুল্লাহ (৭) নামে এক রোহিঙ্গা শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার করে খালে ভাসিয়ে দিয়েছে অপহরণকারীরা।

রোববার (২২ জুন) সকালে টেকনাফের হ্নীলা নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি ছড়ার খাল থেকে মো. আব্দুল্লাহ এর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু মো. আব্দুল্লাহ টেকনাফ ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-সি/৫ এর বাসিন্দা মো. হামিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহর মামা হাবিবুর রহমান বলেন, গত ২০ জুন বিকেলের দিকে ক্যাম্পের নিজ ব্লকে মো. আব্দুল্লাহ খেলা করছিল। সন্ধ্যা হলে বাড়ি না আসায় খোঁজ করেও পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পরে তার বাড়িতে অপহরণকারীরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এক পর্যায়ে আব্দুল্লাহর পরিবার ৪০ হাজার টাকা দেওয়ার জন্য রাজি হলেও শেষ পর্যন্ত তাকে জীবিত পাওয়া যায়নি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হ্নীলার নুরালী পাড়া খাল থেকে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page