April 6, 2026, 8:27 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র-ইয়াবা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজের বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

মাগুরা শহরের ভায়না এলাকায় একটি মিছিল বের করতে গেলে প্রথমে তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে পৌর এলাকার ভিটাসাইর গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, একটি রামদা এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিকেলে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

আবু তাহের সবুজ মাগুরা পৌর এলাকার ভিটাসাইর এলাকার লোকমান হোসেনের ছেলে। ২০১৮ সালের ৬ জুন তাকে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। গত বছরের ৫ আগস্টের পর জেলা ছাত্রদলের ওই কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার বিকেলে ভিটাসাইর গ্রামে ছাত্রদল নেতা সবুজের বাড়িতে অভিযানকালে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, আবু তাহের সবুজের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী, ভয়ভীতি প্রদর্শনসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন তার বাড়িতে অভিযান চালানো হলেও আইনের হেফাজতে নেওয়ার মতো কিছু পাওয়া না যাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই দিন বাড়িতে অভিযান চালানোর কারণে সবুজ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি মিছিল বের করার চেষ্টা করে।

মাগুরা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌরসভার ভিটাসাইর এলাকায় সবুজের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাড়ির টয়লেটের ছাদে থাকা ব্যাগে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও ১৫ পিস ইয়াবা বড়ি এবং ঘরের মধ্যে থেকে একটি রামদা জব্দ করা হয়েছে।

মাগুরা সেনা ক্যাম্প কমান্ডার মেজর শাফিন বলেন, দলীয় কর্মসূচির কথা বলে সবুজ মঙ্গলবার সকালে কিছু মানুষকে শহরের ভায়না এলাকায় জড়ো হওয়ার জন্যে আহ্বান জানান। মাথাপিছু দুয়েক হাজার টাকা দিয়ে তাদের নিয়ে একটি মিছিল বের করার চেষ্টা করা হচ্ছিল। উদ্দেশ্য ছিল মিছিলটি নিয়ে মাগুরা সেনাক্যাম্পের দিকে যাওয়া। মিছিলে অংশ নিতে যাওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বিষয়টি জানতে পেরে ভায়না এলাকা থেকে সবুজকে আটকের পর বিকালে তার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র-মাদক উদ্ধার শেষে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বুধবার সকালে ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page