August 1, 2026, 4:22 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে বিএনপি অফিসে বোমাসদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম বোমাসদৃশ্য বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নওদ মটমুড়া বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও আরেকটি কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে।

“তোদের মধ্যে কিছু কিছু লোক আমাকে ভাল হতে দিচ্ছেনা। শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে? তবে মাথায় রাখিস আমরা জায়গার মাল জায়গায় বসে আছি। ২০১৮ সালে হালকা হয়েছে। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবে” এমন মন্তব্য চিরকুট লেখা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা পুলিশের এসআই আব্দুল করিম। তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুটি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়েছি। এ ঘটনার তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page