November 20, 2026, 5:05 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন ও করণীয় বিষয়ে সেমিনার

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের ১৮৬ টি কমিউনিটি ক্লিনিকে ৯ মাস ধরে কোন ওষুধ নেই। ওষুধ না থাকার কারণে গ্রামাঞ্চলের মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কমিউনিটি হেলথ প্রোভাইডারা বেতন পান না ৬ মাস যাবৎ। মৃত্যুর পর ১১৬ জন প্রোভাইডার অবসর সুবিধাও পাননি। ইনক্রিমেন্ট নেই। ক্লিনিকে যন্ত্রপাতি নেই। প্রোভাইডার ছাড়া ক্লিনিকে আর কোন কর্মচারী নিয়োগ নেই।

কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক এক সেমিনারে কমিউনিটি হেলথ প্রোভাইডারা তাদের সমস্যার কথা তুলে ধরে এসব কথা বলেন। শুক্রবার বিকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আখতারুজ্জামান সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ সচিব মোহাম্মদ নাসির উদ্দিন, সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, বিশিষ্ট ব্যক্তিত্ব মঞ্জুরুল কাদের, ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিম, সদর উপজেলা নিবার্হী অফিসার রিজিয়া আক্তার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, তরুণ কুমার দাস, প্রকৌশলী শামীম হোসেন, মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজানুর র, কমিউনিটি হেলথ প্রোভাইডার পারভীন সুলতানা, মাজেদুল ইসলাম, খলিলুর রহমান ও তানিয়া আক্তার,খাইরুল আলম,

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতারুজ্জামান বলেন, কমিউনিটি ক্লিনিকের বিদ্যমান সমস্যা নিরসন করে যুগপোযোগী হিসেবে গড়ে তোলা হবে। তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কমিউনিটি হেলথ প্রোভাইডারদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষ যাতে কমিউনিটি ক্লিনিক থেকে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, গর্ভবতী ও প্রসুতির স্বাস্থ্যসেবা, নবজাতক শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও ইপিআই সেবা পান সে বিষয়টি নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন কমিউনিটি ক্লিনিক গুলোতে যে সকল সমস্য রয়েছে সেগুলো জেলা প্রশাসন,জেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব। কারণ স্বাস্থ্য সেবা পাওয়া মানুষের জন্মগত অধিকার। তিনি সকলকে আন্তরিক হওয়ার আবান জানান।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page