October 17, 2026, 8:05 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই ; ইউপি সদস্যসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে এক মুদি ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি স্থানীয় ইউপি সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার নিমতলা (ফতেপুর) গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ আব্দুস সামাদ প্রতিদিনের মতো গত ৩ জুলাই রাত ১১ টার দিকে মহেশপুর ডিগ্রি কলেজ মোড়ে নিজের মুদি দোকান বন্ধ করে কালো রঙের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দেন। রাত আনুমানিক ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের কদমতলা কাজলাবাড়ীর মোড়ে পৌঁছালে ওঁত পেতে থাকা দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ মারপিট করে।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুস সামাদ জানান, তারা তার চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করলে তিনি রাস্তার পাশে পড়ে যায়। পরে তারা এলোপাথাড়ি মারধর করে তার মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা, একটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পরদিন রাতে আব্দুস ছামাদ বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মহেশপুর থানার এস আই (নি.) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মহেশপুর শহরের গুলশানপাড়া এলাকা থেকে চারজনকে আটক করে।

 

আটককৃতরা হলেন কদমতলা গ্রামের মো. সুমন মিয়া (২৬), বগুড়ার নুনগুলা ইউনিয়নের লুৎফর রহমান (২৩), নাটিমা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোছা. সালমা খাতুন (৪৫) এবং কদমতলার সাকিল খান (২৬)।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page