September 23, 2026, 9:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় ‘দায়সারাভাবে’ দেওয়া গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নওগাঁর রাণীনগরে কৃষি বিভাগের পক্ষ থেকে বিতরণ করা গাছের চারার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। বিতরণকৃত চারাগুলোর মধ্যে কিছু চারা এতটাই ছোট যে, তা রোপণ করলেও বেড়ে ওঠার সম্ভাবনা কম বলে অভিযোগ উঠেছে।

কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ জন করে শিক্ষার্থীকে কাঁঠাল, বেল, নিম ও জাম গাছের চারা দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, নিম ও জাম গাছের চারা এক থেকে দেড় ফিটের বেশি নয়, যা রোপণের উপযোগী নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাফসি বলেন, কিছু গাছের চারা এতটাই ছোট যে, এগুলো রোপণ করে কোনো ফল পাওয়া যাবে না। যদি সবগুলো চারা মধ্যম আকৃতির হতো, তাহলে প্রকৃত উদ্দেশ্য সফল হতো।

ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব বলেন, কাঁঠাল ও বেল গাছের চারা কিছুটা ভালো হলেও অন্য দুটি একেবারেই অপ্রতুল মানের। এসব গাছ রোপণ করে লাভ নেই। এভাবে দায়সারাভাবে একটি ভালো উদ্যোগকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

এছাড়া গাছ বহনের জন্য বরাদ্দকৃত ভাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। অনেকেই মনে করছেন, স্থানীয় নার্সারি থেকে মানসম্মত চারা সংগ্রহ করলে এই পরিস্থিতি এড়ানো যেতো।

কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বেল হোসেন বলেন, এই উদ্যোগকে ‘হালাল করার’ জন্যই দায়সারাভাবে শিক্ষার্থীদের মধ্যে মানহীন গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের আগ্রহও কমে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন মুঠোফোনে জানান, জেলা কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী নার্সারি থেকে চারা ক্রয় করা হয়েছে। একই নার্সারি থেকে অধিক সংখ্যক চারা নেওয়ার কারণেই কিছু চারা ছোট হয়েছে বলে জানান তিনি। তবে প্রকল্পে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page