August 28, 2026, 4:44 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলের কালিহাতিতে দুস্থদের  জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতির টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আজ শনিবার দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। বিএ-৫৬৯১ ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ৯৮ সংমিশ্রিত ব্রিগেড এ সময় ক্যাম্পে উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান ক্যাম্পের উদ্বোধনকালে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে। বিগত সময়ে যেমন সাথে ছিল তেমনি আগামী দিনেও থাকবে। আমরা ১৯ পদাতিক ডিভিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় দুস্থদের সেবায় এই কার্যক্রম চলমান রাখবো। এ ক্যাম্পে আজ প্রায় দেড় হাজার সাধারণ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হবে।

স্থানীয়রা বলেন, আমরা সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম। মাঝে মাঝে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে গ্রামের গরীব মানুষ উপকৃত হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page