November 25, 2026, 8:45 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজার শতভাগ মানুষ অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকায় অপুষ্টিতে ভুগছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা আনরোয়া’র মুখপাত্র জুলিয়েট টুমা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের হামলার কারণে সৃষ্ট গভীর মানবিক সংকট নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গাজার অধিকাংশ মানুষ দুর্ভিক্ষের সূচকের সর্বোচ্চ তথা পঞ্চম ধাপে প্রবেশ করেছে, যা সবচেয়ে বিপজ্জনক পর্যায়।”

তিনি আরও জানান, “গাজা উপত্যকার শত ভাগ মানুষ অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকায় অপুষ্টিতে ভুগছে।”

জুলিয়েট টুমা বলেন, “আমরা প্রতিদিন ত্রাণবাহী ৭০০টি ট্রাক গাজায় আনতে পারি, কিন্তু ইসরায়েল তাতে বাধা দিচ্ছে।”

এই পরিস্থিতিকে তিনি মানবিক সহায়তা কার্যক্রমের বিরুদ্ধে সরাসরি প্রতিবন্ধকতা বলে আখ্যা দেন।

অনরোয়ার মুখপাত্র আরও জানান, ইসরায়েল গাজায় তাদের ৪০০টি ত্রাণ বিতরণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, যার ফলে জীবন রক্ষাকারী পণ্য ও খাদ্য সামগ্রীর বিতরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page