April 22, 2026, 8:52 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব বন্ধ করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন সাংহাইয়ে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার বন্ধ করে দিয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন এ বিষয়ে সরাসরি জড়িত একটি সূত্র।

সংহাই থেকে এএফপি জানায়, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি আধিপত্যের প্রতিযোগিতার মাঝে এই সিদ্ধান্ত জানা গেল। ল্যাবটি অ্যামাজনের ক্লাউড বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডাব্লিউএস) এর অধীনে পরিচালিত হত।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া উইচ্যাট পোস্টের একটি স্ক্রিনশটে ল্যাবটির বিজ্ঞানী ওয়াং মিনজিয়ে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পুনর্বিন্যাসের কারণে ল্যাবটি বন্ধ করা হয়েছে।

গত সপ্তাহে  এডাব্লিউএস তাদের কার্যক্রমে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়, এতে কয়েকশ’ কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। তবে এএফপি যোগাযোগ করলে অ্যামাজন সাংহাই ল্যাব বন্ধের বিষয়ে নিশ্চিত করেনি।

প্রতিষ্ঠানটির মুখপাত্র ব্র্যাড গ্লাসার বলেন, ‘আমরা এডাব্লিউএস-এর নির্দিষ্ট কিছু টিম থেকে কিছু পদ বাতিলের কঠিন ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছি। এ ধরনের সিদ্ধান্ত আমাদের গ্রাহকদের জন্য উদ্ভাবন নিশ্চিত করতে বিনিয়োগ, নিয়োগ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে খুবই প্রয়োজনীয়।

বুধবার এএফপি যে ওয়েবপেজে ল্যাবটির তথ্য দেখতে পায়, শুক্রবার সেটিতে আর প্রবেশ করা যায়নি।

সংরক্ষিত আর্কাইভের তথ্য অনুযায়ী, গবেষকদের সক্রিয় সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যেই ২০১৮ সালের শরতে ল্যাবটির কার্যক্রম শুরু হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page