June 15, 2026, 11:03 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেলেন এক হাজার রোগী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ এবং গরীব জনসাধারণের মাঝে আজ সকাল ১১ টায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।

১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মেডিসিন, গাইনী এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা রোগী দেখেন। এ ক্যাম্পেইনে এক হাজারের অধিক গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের পাশাপাশি ১৫০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এই অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা হতে প্রায়শই বঞ্চিত হচ্ছেন। তাই এ ধরনের চিকিৎসা সেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

সেনাবাহিনী জানায়, ধারাবাহিকভাবে তারা বিভিন্ন জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। এরকম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page